সমাবেশের মৌখিক অনুমতি পেল বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার মৌখিক অনুমতি পেয়েছে বিএনপি। কাল সোমবার বিকেলে পূর্বঘোষিত ওই কর্মসূচি অনুষ্ঠিত হবে।বিএনপির প্রচার সম্পাদক ও বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদীন ফারুক প্রথম আলো ডটকমকে বলেন, সমাবেশ করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) আজ সকালে তাঁদের মৌখিক অনুমতি দিয়েছে। দুপুরের দিকে তাঁরা লিখিত অনুমতি পাবেন বলে আশা করছেন। তখন জানা যাবে, সমাবেশস্থল হিসেবে কতটুকু জায়গা ব্যবহার করা যাবে এবং কত দূর এলাকা পর্যন্ত মাইক ব্যবহার করা যাবে।ডিএমপির সমাজসেবা ও গণমাধ্যম শাখার অতিরিক্ত উপকমিশনার মাসুদুর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, বিএনপিকে নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার মৌখিক অনুমতি দেওয়া হয়েছে।এর আগে বিএনপি সমাবেশের অনুমতি চেয়ে একাধিকবার আবেদন করেও অনুমতি পায়নি। গতকালও বিএনপির একটি প্রতিনিধিদল অনুমতির জন্য গিয়ে ডিএমপি কমিশনারের সাক্ষাত্ না পেয়ে ফিরে আসে। এরপর বিএনপির নেতারা হুমকি দিয়েছিলেন, সমাবেশের অনুমতি দেওয়া না হলে পুরো ঢাকা শহরে তাঁরা সমাবেশ করবেন।গত ১২ মার্চ ঢাকায় মহাসমাবেশ থেকে বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবি মেনে নিতে সরকারকে ৯০ দিন, অর্থাত্ ১০ জুন পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, দাবি না মানলে ১১ জুন ঢাকায় সমাবেশ থেকে কঠোর কর্মসূচি দেওয়া হবে।