সমালোচনা না করে যোগাযোগমন্ত্রীকে সহযোগিতা করুন: ছাত্রলীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণমাধ্যমে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে নিয়ে মিথ্যাচার, অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মাদারীপুরের কালকিনি উপজেলায় আজ মানববন্ধন হয়েছে। কালকিনির পৌর ও কলেজ ছাত্রলীগ আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে সৈয়দ আবুল হোসেন কলেজের সামনে এই মানববন্ধন ও সমাবেশ করে। সমাবেশে ছাত্রলীগের নেতারা বলেন, যোগাযোগমন্ত্রীর সমালোচনা না করে তাঁকে সহযোগিতা করুন।ছাত্রলীগের নেতারা আরও বলেন, আবুল হোসেনের বিরুদ্ধে মিথ্যাচার, অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। উপজেলা ছাত্রলীগের সভাপতি অহিদুজ্জামান মানববন্ধনে সভাপতিত্ব করেন। মানববন্ধন শেষে সমাবেশে বক্তব্য দেন পৌর ছাত্রলীগের সভাপতি বাকামিন খান, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন ফকির, কলেজ ছাত্রলীগের সভাপতি সুমন মোল্লা, সাধারণ সম্পাদক এনায়েত হোসেন প্রমুখ।