সমুদ্র বিজয় শুভংকরের ফাঁকি: ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের সমুদ্র বিজয়ের দাবি শুভংকরের ফাঁকি। কেননা, সরকার কেবল অর্জনটা প্রকাশ করছে, অথচ যেসব জায়গায় বিসর্জন দিয়েছে, তা প্রকাশ করছে না।আজ রোববার অরাজনৈতিক সংগঠন স্বাধীনতা ফোরামের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত অনুষ্ঠানে মির্জা ফখরুল এ কথা বলেন। অনুষ্ঠানে আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান ও বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদীন ফারুককে সম্মাননা দেওয়া হয়।ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, মহীসোপান অনুযায়ী সমুদ্রে বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠার কথা ছিল। সেই অনুযায়ী হলে বাংলাদেশ আরও জায়গা পেত। কিন্তু সরকার ২০০ নটিক্যাল মাইল পর্যন্ত সমুদ্রে বাংলাদেশের অধিকার আদায় করেছে। এর ফলে সমুদ্রে বাংলাদেশের যে গ্যাস ব্লক ছিল, তার মধ্য থেকে অনেকগুলো হারাতে হয়েছে। এতে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, সমুদ্র বিজয়ের কথা বলা হচ্ছে। অথচ এতে দেশ অনেক ক্ষেত্রে হেরে গেছে। তিনি অবিলম্বে সমুদ্র বিজয়ে বাংলাদেশের অর্জনগুলোর পাশাপাশি বিসর্জনের জায়গাগুলো প্রকাশের দাবি জানান।মির্জা ফখরুল বলেন, ‘সরকার বিরোধী দলের ওপর হামলা, মামলা ও নির্যাতন চালাচ্ছে। এ দেশের গণতন্ত্র আজ বিপন্ন। এরা ফ্যাসিবাদী সরকার।’স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমতুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির স্বনির্ভর-বিষয়ক সম্পাদক রহুল কুদ্দুস তালুকদার।