সমুদ্র বিজয়ে প্রধানমন্ত্রীর সংবর্ধনা ২৮ এপ্রিল
সমুদ্র বিজয় উদযাপনে গঠিত জাতীয় নাগরিক কমিটি আগামী ২৮ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দেবে। সংবর্ধনার স্থান এখনো ঠিক হয়নি। তবে সংবর্ধনার স্থান হতে পারে সংসদের দক্ষিণ প্লাজা অথবা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র।এই বিজয়ে সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে ২১ থেকে ২৪ এপ্রিল বাংলাবান্ধা থেকে সেন্ট মার্টিন পর্যন্ত শোভাযাত্রার আয়োজন করা হবে। এ ছাড়া তামাবিল থেকে সুন্দরবন পর্যন্তও ৮-১০ মে একই ধরনের শোভাযাত্রা হবে।আজ রোববার বিকেলে রূপসী বাংলা হোটেলে জাতীয় সমুদ্র বিজয় উদযাপনে গঠিত জাতীয় নাগরিক কমিটির এক সভায় এসব সিদ্ধান্ত হয়। উদযাপন কমিটির আহ্বায়ক জিল্লুর রহমান সিদ্দিকী সভায় সভাপতিত্ব করেন। এ ছাড়া উপস্থিত ছিলেন খলীকুজ্জমান আহমেদ, সৈয়দ শামসুল হক, ইউজিসির চেয়ারম্যান এ কে আজাদ, সাংবাদিক আবেদ খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় উপাচার্য শরীফ এনামুল কবির, ব্যরিস্টার আমীর-উল ইসলাম প্রমুখ।