সমুদ্রজয়ের জন্য প্রধানমন্ত্রীর ধন্যবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমুদ্রজয়ের দিনকে অত্যন্ত আনন্দের দিন উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভারতের সঙ্গে সমুদ্রসীমা নিষ্পত্তি নিয়ে মামলার রায় হবে ২০১৪ সালে। দেশের জনগণ আগামী দিনে আবার তাদের সুযোগ দিলে তাঁরা আজকের মতো একটি সুন্দর দিন এনে দিতে পারবেন।আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে সমুদ্রসীমা বিরোধ নিয়ে মামলার রায়ে দেশের বিজয় নিয়ে একটি অনির্ধারিত বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন। তিনি এ বিজয় অর্জনের জন্য পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, নৌবহিনীসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।দীর্ঘদিনের এ বিরোধ আন্তর্জাতিক আদালতে শান্তিপূর্ণভাবে সমাধান হওয়ায় মিয়ানমারকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, এটি মিয়ানমারের জন্যও একটি বিজয়। এর মাধ্যমে একটি উদাহরণ প্রতিষ্ঠিত হয়েছে। সেন্ট মার্টিন থেকে ২০০ নটিক্যাল মাইল অর্থনৈতিক এলাকা এবং এর মহীসোপান এলাকায় মিয়ানমারের বাধা ছাড়া স্বাধীনভাবে গভীর সমুদ্রে মত্স্য, খনিজ ও প্রাকৃতিক সম্পদ আহরণের স্বাধীনতা অর্জন করেছে বাংলাদেশ।প্রধানমন্ত্রী বলেন, এ বিষয়গুলো আর কেউ দেখেনি। তিনি বলেন, বঙ্গবন্ধু স্বাধীনতার তিন বছরের মধ্যে সমুদ্রে অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আইন প্রণয়ন করেন। কিন্তু দুর্ভাগ্য আর কোনো সরকার এ বিষয়ে উদ্যোগ নেয়নি। এরপর আবার আওয়ামী লীগ ক্ষমতায় এসে আলোচনা শুরু করে এবং শেষে আন্তর্জাতিক আদালতে মামলা করে।