সমুদ্রপথে বিশ্বভ্রমণে রেকর্ড লরার (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র ১৬ বছর বয়সে একা সমুদ্রপথে বিশ্বভ্রমণ করেছে ডাচ তরুণী লরা ডেকার। এর মাধ্যমে সমুদ্রপথে বিশ্বভ্রমণকারী সর্বকনিষ্ঠ তরুণী হিসেবে নিজের নাম অন্তর্ভুক্ত করল সে। ভ্রমণ শেষে গত শনিবার সেইন্ট মার্টিনের একটি ক্যারিবীয় দ্বীপে নোঙর করে তার ইয়ট।বিশ্বভ্রমণে উদ্দেশ্যে ২০১০ সালের ৪ আগস্ট বাড়ি ছাড়ে লরা। এরপর ওই মাসের ২২ আগস্ট আট মিটার (২৬ ফুট) লম্বা নৌযান নিয়ে সে সমুদ্রে পাল তোলে।তবে ওই অভিযান শুরুর আগে অনেক চড়াই-উতরাই পার হতে হয়েছে তাকে। ডেনমার্কের অনেক সামাজিক সংগঠন তার বিশ্বভ্রমণের বিরোধিতা করেছিল। সে সময় সংগঠনগুলো বলেছিল, এ সফর শেষ পর্যন্ত তার আবেগ-অনুভূতিতে প্রভাব ফেলবে। সমাজেও পড়বে এর বিরূপ প্রভাব। লরার মাও তাকে একা সমুদ্রে পাঠাতে রাজি ছিলেন না। উপায় না দেখে লরা আদালতের শরণাপন্ন হয়। পরে আদালত তাকে একা সমুদ্রপথে বিশ্বভ্রমণের অনুমতি দেন।লরার এ অভিযানে বিশেষভাবে তৈরি নৌকাসহ আনুষঙ্গিক সহায়তা দিয়েছে ম্যাসমিডিয়া নামে নেদারল্যান্ডের একটি গণমাধ্যম প্রতিষ্ঠান।১৬ বছর চার মাস বয়সী ডেকার এ আগে সবকনিষ্ঠ বিশ্বভ্রমণকারী তরুণীর রেকর্ড ছিল অস্ট্রেলিয়ান তরুণী জেসিকা ওয়াটসনের। ওয়াটসন যখন বিশ্বভ্রমণ শেষ করে, তখন তার ১৭ বছর পূর্ণ হওয়ার কয়েক দিন বাকি ছিল।