সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার সময় আড়াই শ যাত্রী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আড়াই শ যাত্রী নিয়ে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় সেন্ট মার্টিনের পশ্চিম বঙ্গোপসাগর থেকে একটি কার্গোবোট আটক করেছে কোস্টগার্ড।আজ সোমবার বেলা সাড়ে তিনটার দিকে কার্গোসহ ওই যাত্রীদের আটক করে সেন্ট মার্টিনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানা গেছে। কোস্টগার্ড সূত্রে জানা গেছে, আজ বিকেলে একটি কার্গোবোটে করে প্রায় ২৫০ জন যাত্রী যাচ্ছিল। এ সময় সন্দেহ হলে স্থানীয় জেলেরা বিষয়টি কোস্টগার্ডকে জানান। খবর পেয়ে কোস্টগার্ডের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে কার্গোবোটটি আটক করে যাত্রীদের সেন্ট মার্টিনের দিকে নিয়ে যান। সূত্র জানায়, ওই যাত্রীরা অবৈধভাবে মালয়েশিয়া যাচ্ছিলেন।কোস্টগার্ড টেকনাফ স্টেশনের লে. হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।