সমুদ্রসীমা নিয়ে ভারতের বিপক্ষেও সাফল্য আসবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, সম্প্রতি সমুদ্রসীমা নিয়ে প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমারের সঙ্গে সাফল্য এসেছে। অপর রাষ্ট্র ভারতের সঙ্গেও ২০১৪ সালের মধ্যেই সাফল্য আসবে।আজ রোববার দুপুরে টাঙ্গাইলের মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যারা আমাদের পিছিয়ে নিয়ে যাওয়ার জন্য হুমকিধমকি দিচ্ছে, তাদের প্রতিহত করতে হবে। তিনি গণমাধ্যমের সমালোচনা করে বলেন, নেতিবাচক খবর যত বড় করে ছাপা হয়, ভালো খবরটা তত বড় করে প্রকাশ পায় না। টেলিভিশনেও তা-ই করা হয়।’ ভালো খবরগুলো ভালো করে প্রচারের অনুরোধ জানান তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ নুরুল ইসলাম।