সমুদ্রসীমা বিরোধ: ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ, মিয়ানমারের দাবি সমদূরত্ব নীতির বাস্তবায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমুদ্রসীমা-সংক্রান্ত বিরোধ নিরসনে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যকার দুই দিনব্যাপী বৈঠকের প্রথম দিনের বৈঠক শেষ হয়েছে। চট্টগ্রামের হোটেল আগ্রাবাদে আজ শুক্রবার সকাল সাড়ে নয়টায় বৈঠক শুরু হয়ে চলে দুপুর একটা পর্যন্ত। দুই দেশের প্রতিনিধিদলে ১৩ জন করে সদস্য উপস্থিত ছিলেন। মিয়ানমারের প্রতিনিধিদলে নেতৃত্ব দেন সে দেশের উপপররাষ্ট্রমন্ত্রী ইউ মং মিন্ট। বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খোরশেদ আলম এতে নেতৃত্ব দেন।বৈঠক শেষে মো. খোরশেদ আলম জানান, বাংলাদেশ ন্যায্য হিস্যার ভিত্তিতে সমুদ্রসীমাসংক্রান্ত বিরোধ নিরসন করতে চাইছে। তিনি জানান, ‘বৈঠকে এ সমস্যার পদ্ধতিগত সমাধান নিয়ে আলোচনা চলছে। আলোচনা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে।’ আলোচনা ফলপ্রসূ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।এদিকে বৈঠক শেষে মিয়ানমারের ইউ মং মিন্ট সাংবাদিকদের জানান, তারা সমদূরত্ব নীতিতে (সমুদ্রতট থেকে দুই দেশের দূরত্ব সমানভাবে পরিমাপ করে তার ভিত্তিতে সমুদ্রসীমা নির্ধারণ) এ সমস্যার সমাধান করতে চান।প্রসঙ্গত, গত তত্ত্বাবধায়ক সরকারের শেষ দিকে সমুদ্রসীমা নিয়ে মিয়ানমার ও বাংলাদেশের মধ্যে বিরোধ তীব্র হয়। বিষয়টি নিয়ে গত অক্টোবরে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক সালিস আদালতে যায়। ১৯৭৪ সালে সমুদ্রসীমা নির্ধারণের ব্যাপারে দুই দেশের মধ্যে প্রথম অনুষ্ঠিত হয়। আর ২০০৮ সাল থেকে এটি পঞ্চম বৈঠক।