সমুদ্রে গোসল করতে গিয়ে এক পর্যটকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারে সমুদ্রে গোসল করতে নেমে পানিতে ডুবে একজন পর্যটক মারা গেছেন। তবে তাঁর পরিচয় পাওয়া যায়নি। তাঁর বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর। গতকাল সোমবার বিকেলে এ ঘটনা ঘটে।উদ্ধারকাজে নিয়োজিত ইয়াসির লাইফ গার্ডের কর্মকর্তা মোস্তফা কামাল জানান, গতকাল বিকেলে সমুদ্রে গোসল করতে নেমে কয়েকজন পর্যটক ঢেউয়ের তোড়ে ভেসে যান। তাঁদের মধ্যে অনেককে উদ্ধার করা গেলেও ওই অজ্ঞাত ব্যক্তিকে উদ্ধার করা যায়নি। পরে রাত সাড়ে আটটার দিকে তাঁর লাশ লাবণী পয়েন্টে ভেসে আসে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।সদর হাসপাতালের আবাসিক কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, ওই ব্যক্তি পানিতে ডুবে মারা গেছেন।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রবীর কুমার দাস জানান, লাশ সদর হাসপাতালের মর্গে রাখা আছে। তাঁর আত্মীয়দের সন্ধান পেলেই লাশ হস্তান্তর করা হবে।