সমৃদ্ধ দেশ গড়তে হলে সন্ত্রাস নির্মূলের কোনো বিকল্প নেই: স্পিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ বলেছেন, বাংলাদেশকে সুখী ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে হলে তথ্যপ্রযুক্তির বিকাশ, আইনের শাসন কায়েম ও সন্ত্রাস নির্মূলের কোনো বিকল্প নেই। দেশের স্বার্থেই দুর্নীতিকে চিরতরে বিদায় করতে হবে। একই সঙ্গে জনসংখ্যা নিয়ন্ত্রণ এবং দেশের বিশাল বেকার জনগোষ্ঠীকে কর্মক্ষম করে গড়ে তুলতে হবে। আর এ জন্য প্রচারমাধ্যমকে অবশ্যই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।আজ শনিবার দুপুরে কিশোরগঞ্জ থেকে দৈনিক সাতকাহন নামে প্রকাশিত নতুন একটি পত্রিকার প্রকাশনা উত্সবে প্রধান অতিথির বক্তব্যে স্পিকার এসব কথা বলেন। সাংবাদিকদের উদ্দেশে স্পিকার আবদুল হামিদ আরও বলেন, সংবাদ প্রচারের ক্ষেত্রে সব সময় সত্ ও সাহসী ভূমিকা পালন করতে হবে। সাংবাদিকদের গঠনমূলক সমালোচনা দুর্নীতি প্রতিরোধে এবং সন্ত্রাস দমনে গুরুত্ব্বপূর্ণ অবদান রাখতে পারে। তবে কাউকে ভিকটিমাইজ করার জন্য, কিংবা কোনো নিরপরাধ ব্যক্তির ক্ষতি হয় এমন সংবাদ পরিবেশন করা কারও কাম্য নয়। বিবেকবর্জিত কাজ না করতে তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।দৈনিক সাতকাহনের সম্পাদক এ টি এম নিজামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. সিদ্দিকুর রহমান, পুলিশ সুপার মীর রেজাউল আলম প্রমুখ।