সম্পত্তিতে নারীর সম-অধিকার দিলে আন্দোলন: মুফতি আমিনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী ঐক্যজোটের একাংশের নেতা মুফতি ফজলুল হক আমিনী সম্পত্তিতে নারীর সম-অধিকার দিলে আন্দোলনের হুমকি দিয়েছেন। আজ রোববার জাতীয় প্রেসক্লাবে ইসলামী ঐক্যজোটের ছাত্র সমাবেশ ও আলোচনা সভায় তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। আমিনী আওয়ামী লীগের সমালোচনা করে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পত্তিতে নারী-পুরুষের সমান অধিকারের কথা বলে কুরআন পরিবর্তন করতে চাচ্ছেন।’ তিনি ফতোয়া নিষিদ্ধের ব্যাপারে রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মন্তব্যেরও সমালোচনা করেন। প্রসঙ্গত, ১৯৯৭ সালে এবং ফখরুদ্দীন আহমদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের আমলে নারী উন্নয়ন নীতির বিরোধিতা করে কয়েক দফা সহিংস বিক্ষোভ করেছিল ইসলামী ঐক্যজোট।