সম্পত্তির হিসাব জমা দিলেন দুই বিচারপতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুজন বিচারপতি আজ মঙ্গলবার প্রধান বিচারপতির কাছে সম্পত্তির হিসাব জমা দিয়েছেন। তাঁরা হলেন—আপিল বিভাগের বিচারপতি এস কে সিনহা এবং হাইকোর্ট বিভাগের বিচারপতিখনে খোন্দকার মূসা খালেদ।নাম প্রকাশ না করার শর্তে সুপ্রিম কোর্টের একজন কর্মকর্তা জানান, আজ সকালে প্রথমে হাইকোর্ট বিভাগের বিচারপতি এবং পরে আপিল বিভাগের বিচারপতি সম্পত্তির হিসাব জমা দেন। প্রসঙ্গত, প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক গতকাল সুপ্রিম কোর্টের বিচারপতিদের সম্পদের হিসাব বিবরণী জমা দেওয়ার জন্য অনুরোধ জানান। গতকাল বিকেলে সুপ্রিম কোর্টের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত ফুলকোর্ট সভায় প্রধান বিচারপতি এ অনুরোধ জানান।এর আগে গত ৩০ ডিসেম্বর প্রধান বিচারপতি রাষ্ট্রপতির কাছে নিজের সম্পদের হিসাব জমা দেন।