সম্পদের হিসাব দিতে আবারও চিঠি আইনমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে প্রত্যেক মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সম্পদের হিসাব জমা দেওয়া উচিত। অনেক আগেই সরকারের বিভিন্ন বিভাগ, দপ্তর ও মন্ত্রণালয়কে চিঠি দিয়ে সম্পদের হিসাব জমা দেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু এখনো কেউ তা দেননি। আজ শুক্রবার নিজ মন্ত্রণালয়ে এসব কথা বলেন তিনি।বেসরকারি একটি টিভি চ্যানেলে এ সংক্রান্ত প্রতিবেদন প্রচারিত হয়েছে। সহকর্মীদের যথাসময় সম্পদের হিসাব জমা দেওয়ার অনুরোধ জানিয়ে শফিক আহমেদ বলেন, এই মন্ত্রণালয়ের কিছু কর্মকর্তার দুর্নীতির তথ্য দুর্নীতি দমন কমিশনে (দুদক) জানানো হয়েছে। সেসব কর্মকর্তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।