সম্পদের হিসাব দিলেন দুই বিচারপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপ্রিম কোর্টের দুজন বিচারপতি গতকাল মঙ্গলবার তাঁদের সম্পদের হিসাব জমা দিয়েছেন। তাঁরা হলেন আপিল বিভাগের বিচারপতি এস কে সিনহা ও হাইকোর্ট বিভাগের বিচারপতি খোন্দকার মূসা খালেদ। প্রধান বিচারপতির আহ্বানে সাড়া দিয়ে সকালে তাঁরা সম্পদের হিসাব জমা দেন।সুপ্রিম কোর্টের একজন কর্মকর্তা জানান, প্রথমে বিচারপতি খোন্দকার মূসা খালেদ এবং পরে বিচারপতি এস কে সিনহা তাঁদের সম্পদের হিসাব প্রধান বিচারপতির কাছে জমা দেন।এ দুই বিচারপতির সম্পদের বিবরণী সম্পর্কে কিছু জানা যায়নি। তাঁদের মধ্যে বিচারপতি এস কে সিনহা তাঁর নিজের, স্ত্রী ও দুই মেয়ের সম্পদের হিসাব বিবরণী জমা দিয়েছেন। আর বিচারপতি খোন্দকার মূসা খালেদ নিজের ও স্ত্রীর সম্পদের বিবরণী দিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।গত সোমবার সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভায় প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক সুপ্রিম কোর্টের বিচারপতিদের সম্পদের হিসাব জমা দেওয়ার জন্য অনুরোধ জানান। প্রধান বিচারপতি তাঁর সম্পদের হিসাব গত বছরের ৩০ ডিসেম্বর রাষ্ট্রপতির কাছে জমা দেন।