সম্পদের হিসাব দিলেন ভারতের মন্ত্রীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের মন্ত্রিসভার সদস্যরা আজ শনিবার তাঁদের সম্পদের হিসাব দিয়েছেন। এই হিসাব প্রধানমন্ত্রীর নিজস্ব ওয়েবসাইটে (http://pmindia.nic.in/rti.htm) প্রকাশ করা হয়েছে। ৩২ জন পূর্ণমন্ত্রী ও সাতজন প্রতিমন্ত্রীর (মন্ত্রণালয়ের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) সম্পদের হিসাব এখানে আছে। এই হিসাব থেকে দেখা গেছে, প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মোট সম্পদের মূল্য পাঁচ কোটি রুপি। তাঁর দিল্লির ফ্ল্যাট ও চণ্ডীগড়ের বাড়ির দাম এক কোটি ৭৮ লাখ রুপি। এ ছাড়া ব্যাংকে জমা আছে তিন কোটি ২০ লাখ রুপি। মনমোহন সিংয়ের একটি ৮০০সিসির মারুতি গাড়ি আছে, যেটি তৈরি ১৯৯৬ সালে। প্রদর্শিত হিসাব অনুযায়ী, মনমোহন মন্ত্রিসভার সবচেয়ে ধনী সদস্য হলেন নগর উন্নয়নমন্ত্রী কমল নাথ। তাঁর সম্পদের মূল্য ২৬৩ কোটি রুপি। অর্থমন্ত্রী প্রণব মুখার্জির সম্পদের পরিমাণ এক কোটি ৮০ লাখ রুপি। এর মধ্যে ব্যাংকেই আছে এক কোটি ২০ লাখ রুপি।স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরমের সম্পদের মূল্য ১১ কোটি রুপি। তাঁর স্ত্রীর সম্পদ এর চেয়েও বেশি। এর পরিমাণ ১২ কোটি ৮০ লাখ রুপি। দরিদ্র মন্ত্রীদের তালিকায় আছেন প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনি। তাঁর আছে মাত্র এক লাখ ৮০ হাজার রুপি। এ ছাড়া তাঁর স্ত্রীর আছে ৩০ লাখ রুপির সম্পদ। অ্যান্টনি একটি সেকেন্ডহ্যান্ড (পুরোনো) মারুতি ওয়াগানারের মালিক।কৃষিমন্ত্রী শরদ পাওয়ারের অবস্থা বেশ ভালো। তাঁর সম্পদের পরিমাণ ১২ কোটি রুপির বেশি। এর মধ্যে আছে বিভিন্ন কোম্পানির শেয়ার।পেট্রোলিয়াম (জ্বালানি তেল) মন্ত্রী মুরলি দেওয়ার স্ত্রী দুটি কোম্পানি চালান। আছে নিজস্ব ফার্ম হাউস। তাঁদের দুজনের সম্পদের পরিমাণ ১৫ কোটি ২০ লাখ রুপি।সাবেক বস্ত্রমন্ত্রী ও ডিএমকের নেতা দয়ানিধি মারানের আছে দুই কোটি ৯৪ লাখ রুপির সম্পদ। তিনি ও তাঁর স্ত্রীর রিলায়েন্সের শেয়ার আছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণার অস্থাবর সম্পদই আছে দুই কোটি ৩৪ লাখ রুপির। আর স্থাবর সম্পদের পরিমাণ চার কোটি ৮১ লাখ রুপি। বিনিয়োগ ও জমা আছে ১৫ লাখ রুপি। তাঁর স্ত্রীর সম্পদের মূল্য ২১ লাখ রুপি। সূত্র: টাইমস অব ইন্ডিয়া অনলাইন