সম্পদের হিসাব দিলেন হাইকোর্টের আরও দুই বিচারপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান বিচারপতির কাছে আজ সম্পদের হিসাব জমা দিয়েছেন হাইকোর্টের দুই বিচারপতি। তাঁরা হলেন বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম। এ নিয়ে এক সপ্তাহের ব্যবধানে সুপ্রিম কোর্টের চার বিচারপতি প্রধান বিচারপতির কাছে তাঁদের সম্পদের বিবরণ জমা দিলেন।নাম প্রকাশ না করার শর্তে সুপ্রিম কোর্টের এক কর্মকর্তা দুই বিচারপতির সম্পদের হিসাব জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।এর আগে ৩ জানুয়ারি সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভায় প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের বিচারপতিদের সম্পদের হিসাব জমা দেওয়ার আহ্বান জানান। প্রধান বিচারপতির আহ্বানে সাড়া দিয়ে পরের দিন আপিল বিভাগের বিচারপতি এস কে সিনহা ও হাইকোর্ট বিভাগের বিচারপতি খোন্দকার মুসা খালেদ সম্পদের হিসাব জমা দেন।