সম্পর্ক আরো জোরদার হবে: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে সফরে আসার জন্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকে ধন্যবাদ জানিয়ে তাঁর এই সফরে দু’দেশের মধ্যকার বিরাজমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার হবে বলে তিনি দৃঢ় আশা ব্যক্ত করেছেন।ঢাকায় সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন আজ শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাত্ করেন। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাজাপ্রাপ্ত খুনিদের একজন রাশেদ চৌধুরীকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে পদক্ষেপ নিতে তাঁর প্রতি আহ্বান জানান। খবর বাসস।