প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পারস্পরিক বৈরীভাবাপন্ন মনোভাব থেকে সরে এসে কলম্বিয়া ও ভেনেজুয়েলা আবার কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে। গত মঙ্গলবার কলম্বিয়ার সান্তা মার্তা শহরে সে দেশের নবনির্বাচিত প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস ও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শাভেজ টানা চার ঘণ্টা বৈঠক করে যৌথভাবে কূটনৈতিক সম্পর্ক চালুর ঘোষণা দেন। কলম্বিয়ার সদ্য বিদায়ী প্রেসিডেন্ট আলভারো উরিবে তাঁর দেশের বিদ্রোহীদের ভেনেজুয়েলা মদদ দিচ্ছে বলে অভিযোগ করায় গত মাসে শাভেজ কলম্বিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেন।