সম্পর্কের উন্নয়নে ভারত-পাকিস্তানের নেতারা বৈঠক করেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৮ সালে মুম্বাই হামলার পর কূটনৈতিক সম্পর্কে সৃষ্ট অচলাবস্থা নিরসনে আজ বৃহস্পতিবার ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রী বৈঠকে বসেছেন। তবে এ বৈঠক উভয় দেশের মধ্যে সম্পর্কের অচলাবস্থা নিরসনে কত দূর সফল হবে, তা বলা যাচ্ছে না।কর্মকর্তারা বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি ভুটানের রাজধানীতে অনুষ্ঠিত দক্ষিণ এশিয়ার নেতাদের সম্মেলনের পাশাপাশি এ বৈঠকে মিলিত হয়েছেন।দুই দেশের নেতাদের এ বৈঠক পরমাণু অস্ত্র বিষয়ে সৃষ্ট প্রতিদ্বন্দ্বিতা কমানোর ব্যাপারে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। ১৯৪৭ সালে যুক্তরাজ্যের কাছ থেকে স্বাধীনতা লাভের পর এই দুটি দেশ তিনবার পরস্পরবিরোধী যুদ্ধে লিপ্ত হয়েছে।থিম্পুতে যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্র সেক্রেটারি রবার্ট ব্লেক বলেন, ‘যুক্তরাষ্ট্র সব সময়ই এ দুটি দেশের মধ্যকার আলোচনাকে স্বাগত জানিয়ে আসছে...। সুতরাং প্রকৃতপক্ষে দুই প্রধানমন্ত্রীর এ উদ্যোগকে আমরা প্রশংসা করি এবং আমরা আশা করি, এ বৈঠক থেকে একটি ইতিবাচক ফলাফল আসবে।’—রয়টার্স