সম্পর্কের বাধা দূরত্ব!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিয়ের আগে প্রেমিক-প্রেমিকার সম্পর্ক বা বিয়ের পরে স্বামী-স্ত্রীর সম্পর্কের মধ্যে নানা জটিলতা, নানা বাধা-বিপত্তি এসে যোগ হয়। যা মধুর সম্পর্ককে নিমিষেই টক স্বাদে পরিণত করে। শুনতে হালকা মনে হলেও সম্পর্কের ক্ষেত্রে দূরত্বটা একটা বড় বাধা হিসেবেই সামনে এসে দাঁড়ায়। মনস্তত্ত্ববিদেরা অন্তত তাই-ই মনে করছেন। খবর টাইমস অব ইন্ডিয়া। প্রেমিক-প্রেমিকা কিংবা স্বামী-স্ত্রী তাঁদের জীবনের প্রয়োজনে নানাবিধ কাজ করে থাকে। বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যায়, দুজনের কর্মক্ষেত্র আলাদা আলাদা হয়ে থাকে। অনেক ক্ষেত্রে আবার দেখা যায়, কেউ একজন চাকরির সুবাদে উপায়ান্তর না দেখে পাড়ি জমাচ্ছেন অন্য কোনো খানে, বা দেশের বাইরেও। এ ক্ষেত্রে সঙ্গী কিংবা সঙ্গিনীকে ছেড়ে তাঁদের চলে যেতে হচ্ছে। কারও দেখা হচ্ছে মাসে একবার, কারওবা বছরে দুবার। এ ক্ষেত্রে দুজনের প্রতি আকর্ষণটা অনেকাংশেই কমে যায়।ভারতের জ্যেষ্ঠ মনস্তাত্ত্বিক সমির মালহোত্রা বলেছেন, এ ক্ষেত্রে দুজনের মধ্যে ভুল বোঝাবুঝির আশঙ্কা থাকে। তবে নিয়ম করে বিভিন্ন অনুষ্ঠানে উপহার পাঠানো, নিয়মিত ফোনে কথা বলা এবং ঘন ঘন দেখা করলে (যদি সম্ভব হয়) সম্পর্কটাকে মধুর রাখা যায়। অবশ্য এ ক্ষেত্রে যে ব্যতিক্রম ঘটে না, তা নয়। যেমন ৫২ বছর বয়সী সাঁট-লিপিকার জোসেফ। বিয়ে করার তাঁর প্রায় ২০ বছর হয়েছে। তাঁর স্বামী কর্মসূত্রে কাতারে থাকেন। প্রতিবছর বড়দিনে শুধু তিনি তাঁর স্ত্রীর সঙ্গে দেখা করার জন্য বাড়িতে আসেন। এতে কোনো সমস্যা হয় কি না জানতে চাইলে তিনি বলেন, শুরুতে এটা খুবই জটিল ছিল। কিন্তু আমিও তো এখানে একটা কাজ করছি। আয়টাও মন্দ না। আর এভাবে থাকতে থাকতে এখন অভ্যস্ত হয়ে গেছি। এ কারণে আমাদের সম্পর্কে তেমন কোনো প্রভাব পড়েনি।সম্পর্ক-বিষয়ক পরামর্শক গীতাঞ্জলি শর্মা বলেছেন, পরিবারের সদস্যরা যদি এটা সমর্থন না করে তাহলে দুজনের মধ্যে মিলের অভাব দেখা দিতে পারে, জটিলতার সৃষ্টি হতে পারে। এমনও হতে পারে যে তাঁরা দুজনেই ইচ্ছে করে সমঝোতার ভিত্তিতেই দূরে থাকতে চাইছে। কোনো কারণে কাছে থাকার চেয়ে দূরত্বটাই তাঁদের পছন্দের। তাই দূরত্ব কিংবা কাছাকাছি থাকাটা বড় কথা নয়। যদি কখনো জটিলতার সৃষ্টি হয় তাহলে ওই দম্পতি কীভাবে তা সামাল দেবেন সেটাই হলো মূল কথা। এখানেই সম্পর্কের মূল সুর প্রোথিত।