সম্পাদিত গর্তগুলো
একটা পাণ্ডুলিপি আমি রেখে যাব মনের মতনহাত দিয়ো না,—যতক্ষণ এ জীবনযাপন;আপতত হাঁটছি আমি, খাচ্ছি হোঁচট নুনপানি আর খিস্তি-খেউড়।পাণ্ডুলিপি রেখে যাব,—উইপোকারা সম্পাদনা করে দিলেপড়তে পাবে,—পড়ে নিয়ো;তার আগে নয়, যতক্ষণ এই ছায়াবাজি।সম্পাদিত গর্তগুলোয় কী কী ছিল কেমন ছিল—খোঁজখবরে মন দিয়ো না। মন দিলে কি ফেরত পাবে?তার চেয়ে খুব সাবধানেতে গর্তগুলো পেরিয়ে যেয়োজল জমেছেদুই-একটি ঘাস তুলছে গ্রীবা, বলছে নিচে আগুন আছে কয়লা আছেপাণ্ডুলিপির ক্ষতগুলো আলোর কাছে খুব নিয়ো নাবলেই দিলাম।—আলোরা সব দূরের আলো, কাছে গেলে আগুন হবে,উইপোকাদের কারুকৃতি ধ্বংস হবে।কয়লালিপি রেখে যাব, চরণগুলো হাঁটতে থাকুক আনুভূমিক,অর্থগুলোর নেশা পেলে ছন্দ যদি ছলকে উঠে গড়িয়ে পড়ে—হাত দিয়ো না,কিংবা যদি পাণ্ডুলিপির পৃষ্ঠা থেকে উঠে দাঁড়ায় বৃক্ষ যেমন,উঠে দাঁড়াক,—না কোরো না।অম্লজানের সঙ্গে একটু দেওয়া নেওয়া আপাততকিংবা ভৌত ছায়াকে চুম্বনের নেশায় গড়িয়ে পড়ে,—হাত ধোরো না।পাণ্ডুলিপির গর্তগুলোয় নরম হীরার জল জমেছে, টপকে যেয়ো,উনুনঘরের আশেপাশে তা নিয়ো না, বলে দিলাম।আমিও কিছু মানুষ ছিলাম, হাত দিয়েছি, হাত পুড়েছে,আঙুলগুলো শিকড় বেয়ে নেমে গেছে কয়লা হয়ে।উইপোকারাও হাত দেয়নি, হাত-পা-বিহীন সম্পাদনা সাঙ্গ হলেআলোতে নয়, অন্ধকারে পাণ্ডুলিপির গর্তগুলো পড়ে নিয়ো,অর্থগুলো পোড়ায় যদি অর্থগুলো পুড়িয়ে দিয়ো আগুন দিয়ে।