সম্পূরক খাদ্য হিসেবে ওষুধ তৈরির নীতিমালার বিষয়ে রুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্পূরক খাদ্য হিসেবে ওষুধ তৈরি ও বাজারজাতকরণের ক্ষেত্রে নীতিমালা প্রণয়নের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি ফরিদ আহম্মেদ ও বিচারপতি শেখ হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ রুল জারি করেন।আগামী চার সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্রসচিব, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সচিব, অর্থসচিব, বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব এবং ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।সম্পূরক খাদ্য হিসেবে ওষুধ তৈরি ও বাজারজাতকরণের ক্ষেত্রে নীতিমালা প্রণয়নের নির্দেশনা চেয়ে বস্টন ল্যাব হাউস নামের সম্পূরক খাদ্য উত্পাদক প্রতিষ্ঠানের কর্মকর্তা শেখ আলমগীর হোসেন রিট আবেদনটি করেন। প্রাথমিক শুনানি নিয়ে আদালত রুল জারি করেন।আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মাহবুব উদ্দিন খোকন ও রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন।