সম্ভাবনার ৪০ বছর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুদ্ধবিধ্বস্ত সদ্য স্বাধীন বাংলাদেশে পুনর্বাসন ও পুনর্গঠন কাজের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছিল বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। বাংলাদেশের বিজয়ের ৪০তম বার্ষিকী উদ্যাপনের মধ্য দিয়ে ব্র্যাকের ৪০ বছর পূর্তি উৎসবের সূচনা। ব্র্যাক গতকাল শুক্রবার ‘সম্ভাবনা বিকাশের ৪০ বছর’ শীর্ষক বিশেষ কর্মসূচি পালন করেছে। এর মধ্যে ছিল ভ্রাম্যমাণ আলোকচিত্র প্রদর্শনী। শহরের গুরুত্বপূর্ণ স্থানে দিনব্যাপী প্রদর্শনী চলে।