সম্ভাব্য মেয়র প্রার্থী ফিরোজকে ইসির নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সম্ভাব্য মেয়র প্রার্থী কাজী ফিরোজ রশীদকে নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ঢাকা দক্ষিণের রিটার্নিং কর্মকর্তা খন্দকার মিজানুর রহমান আজ শুক্রবার এ নোটিশটি পাঠান। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাঁকে নোটিশের জবাবে দিতে বলা হয়েছে।কাজী ফিরোজ রশীদের বিরুদ্ধে অভিযোগ, তিনি ঢাকার গেন্ডারিয়া, যাত্রাবাড়ীর ধলপুর ও শান্তিবাগে নির্বাচনী জনসভা করেছেন—যা আচরণবিধির লঙ্ঘন।চিঠিতে জানতে চাওয়া হয়, ‘আপনি যদি নির্বাচনে প্রার্থী হন, তাহলে আপনার বিরুদ্ধে বিধি মোতাবেক কেন ব্যবস্থা নেওয়া হবে না।’ আগামী ২৪ ঘণ্টার মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে।সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ রাকীবুজ্জামান নোটিশটি পৌঁছে দিতে কাজী ফিরোজ রশীদের বাসায় যাচ্ছেন। প্রসঙ্গত, কাজী ফিরোজ রশীদ জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা। তবে তিনি এখন পর্যন্ত মনোনয়নপত্র নেননি।