সম্মানজনক সমাধানের পথ খোঁজা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা সেতুর অর্থায়ন বিষয়ে বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংক সমঝোতায় পৌঁছাতে না পারায় হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা। তবে এই দুই পক্ষের মধ্যে বর্তমানে যে ধরনের প্রচেষ্টা চলছে, এতে তিনি আশাবাদী। তিনি মনে করেন, এ ব্যাপারে সম্মানজনক সমাধানের পথ খোঁজা হচ্ছে।আজ শনিবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাটিজ (ডিসিসিআই) আয়োজিত বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় বাণিজ্য বিষয়ে আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে ড্যান ডব্লিউ মজীনা এ কথা বলেন। পদ্মা সেতুর বিষয়ে সরকার ও বিশ্বব্যাংকের মধ্যে টানাপোড়েন প্রসঙ্গে মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘আমি খুবই হতাশ। বিশ্বব্যাংক ও বাংলাদেশ সমঝোতায় পৌঁছাতে পারেনি।’ পদ্মা সেতু হলে রাজধানীর সঙ্গে সারা দেশের যোগাযোগ সহজ হবে উল্লেখ করে তিনি বলেন, এতে অর্থনীতি চাঙা হবে।