সম্মাননা পেলেন নাওমি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ব্যাড গার্ল’ হিসেবে পরিচিত হলেও, মানুষের প্রশংসাও পাচ্ছেন নাওমি ক্যাম্পবেল। এবার ব্রিটিশ এই সুপার মডেল গ্যাব্রিয়েল অ্যাঞ্জেল ফাউন্ডেশনের কাছ থেকে পেলেন বিশেষ সম্মাননা। এ প্রাপ্তির অনুভূতি জানাতে গিয়ে তিনি বলেন, ‘বিশেষ বিশেষ এ ব্যাপারগুলো থেকেই মানুষ চিনে নেবে আমাকে।’ নাওমির এ সম্মাননাপ্রাপ্তির পর অভিনন্দন জানালেন মার্কিন অভিনয়শিল্পী কিম কারদাশিয়ান ও লা লা অ্যান্টনি। মার্কিন র‌্যাপার-অভিনয়শিল্পী ইভ বলেন, ‘প্রচারমাধ্যমগুলো নাওমি সম্পর্কে অনেক কথাই বলে। তবে সে ভালো মানুষ।’ উল্লেখ্য, ১৯৯৬ সালে গ্যাব্রিয়েল অ্যাঞ্জেল ফাউন্ডেশনের গোড়াপত্তন। সমাজসেবক ডেনিস রিচ তাঁর মেয়ের মৃত্যুর পরই এ জনসেবামূলক প্রতিষ্ঠানটি দাঁড় করান। এপি