সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পাচ্ছেন প্রীতি জিনতা
বলিউডের অভিনেত্রী প্রীতি জিনতা যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ইস্ট লন্ডন থেকে সম্মানসূচক ডক্টরেট খেতাবে ভূষিত হতে যাচ্ছেন।আজ বৃহস্পতিবার বার্তা সংস্থা পিটিআই এ তথ্য জানিয়েছে।জানা গেছে, আগামীকাল শুক্রবার ইউনিভার্সিটি অব ইস্ট লন্ডনের একটি অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই সম্মানসূচক ডিগ্রি তুলে দেওয়া হবে বলিউডের এই অভিনেত্রীর হাতে।আগামীকাল সন্ধ্যায় গিল্ড হলে লুম্বা ফাউন্ডেশনের দিওয়ালির ভোজসভায় অংশ নেবেন বিখ্যাত এই অভিনেত্রী। এই ভোজসভায় যুক্তরাজ্যের উপ-প্রধানমন্ত্রী নিক ক্লেগ ও লর্ড নবনিত ধোলাকিয়া ও হাউস অব লর্ডসের লিবারেল ডেমোক্রেটিকের উপনেতাও উপস্থিত থাকবেন বলে জানা গেছে।বহুমুখী অভিনেত্রী প্রীতি জিনতা তেলেগু, পাঞ্জাবি ও ইংরেজি ভাষার চলচ্চিত্রসহ বলিউডের ৩০টিরও অধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। ‘কাল হো না হো’ ও ‘ভির জারা’ চলচ্চিত্রে অভিনয়ের কারণে বেশ পরিচিতি লাভ করেছেন এই অভিনেত্রী।