সম্মানার্থে মৃত্যুর ৫০ বছর পরও ব্যাংক হিসাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদকে সম্মান জানানোর জন্য মৃত্যুর ৫০ বছর পরও চালু রাখা হয়েছে তাঁর একটি ব্যাংক হিসাব।রাজেন্দ্র প্রসাদ ১৯৬৩ সালের ২৮ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। মৃত্যুর চার মাস আগে ১৯৬২ সালের ২৪ অক্টোবর তিনি ৫০০ রুপি জমা দিয়ে বিহারের রাজধানী পাটনার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এক্সিবিউশন রোড শাখায় একটি সঞ্চয়ী হিসাব খোলেন। নিয়ম অনুযায়ী মৃত্যুর পর হিসাব বন্ধ হওয়ার কথা থাকলেও রাষ্ট্রপতির কোনো উত্তরাধিকারী ব্যাংকের ওই টাকার দাবি করেনি। এ কারণে ব্যাংক কর্তৃপক্ষ তাঁর প্রতি সম্মান জানিয়ে ওই হিসাবটি এখনো চালু রেখেছে। এখন ওই হিসাবে সুদে আসলে জমা হয়েছে এক হাজার ৮১৩ রুপি। ব্যাংক কর্তৃপক্ষ ওই হিসাবটিকে প্রাইম হিসাবের মর্যাদা দিয়েছে। এবার ওই হিসাবটি জনসাধারণের কাছে তুলে ধরার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।