সম্রাট জাহাঙ্গীরের প্রতিকৃতি নিলামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোগল সম্রাট জাহাঙ্গীরের একটি প্রতিকৃতি নিলামে ১ দশমিক ৪ মিলিয়ন পাউন্ডে বিক্রি হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, গত মঙ্গলবার লন্ডনে এ নিলাম সম্পন্ন হয়।১৭ শতকের এই প্রতিকৃতি সাদা ক্যানভাসের ওপর সোনালি ও জল রং দিয়ে আঁঁকা হয়েছে। এতে দেখা যায়, সম্রাট জাহাঙ্গীর একটি গ্লোব হাতে নিয়ে সোনালি রঙের সিংহাসনে বসে আছেন। তাঁর শরীরজুড়ে রয়েছে একটি বড় গাউন ও জুয়েলারি সামগ্রী।লন্ডনের নিলাম সংস্থা বোনহামস ওই নিলামের আয়োজন করে। সংস্থাটির ইন্ডিয়া অ্যান্ড ইসলামিক আর্টের প্রধান এলিস বেইলি বলেন, ‘এটি ১৭ শতকের অন্যতম দুর্লভ ও খুবই কাঙ্ক্ষিত একটি চিত্রকর্ম। দর্শকদের কাছে চিত্রকর্মটির খুঁটিনাটি ও জটিলতা মুগ্ধ ও মোহনীয়। এটি বিক্রি করতে পেরে আমরা সম্মানিত বোধ করছি।’মধ্যপ্রাচ্যের একটি জাদুঘর চিত্রকর্মটি নিলামে তোলে। ১৬১৭ সালে শিল্পী আবুল হাসান এটি এঁকেছিলেন বলে মনে করা হয়।