সময় এসেছে ‘ডেথ প্লাজা’ খুঁজে বের করার: সুরঞ্জিত
দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, সাভারের ভবনধসের মতো ঘটনায় দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে না। তিনি বলেন, ‘এখন সময় এসেছে, দেশের কোথায় কোথায় ‘ডেথ প্ল¬াজা’ আছে, তা খুঁজে বের করাসহ এর মালিক, ভবন নির্মাণ প্রকৌশলী, অনুমোদনদাতা সংস্থাসহ সংশ্লিষ্ট মহলের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।’আজ রাজধানীর কাকরাইলে ডিপ্লে¬ামা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত ‘সাভারের ট্র্যাজেডি: বিএনপির জনদুর্ভোগের হরতাল দেশবাসীর ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন দপ্তরবিহীন মন্ত্রী। খবর বাসসের।সাভারের ভবনধসের পরবর্তী দুর্যোগকালে বিরোধী দলের ডাকা হরতাল প্রত্যাহারের আহ্বান জানিয়ে সুরঞ্জিত বলেন, সাভারের ঘটনায় দোষী ব্যক্তিদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ ছাড়া, ট্রেড ইউনিয়নের মাধ্যমে পোশাকশ্রমিকদের ন্যায্য পাওনা দিয়ে তাঁদের শ্রমের মর্যাদা নিশ্চিত করতে সব পোশাক কারখানার মালিকের প্রতি আহ্বান জানান তিনি।সাবেক সাংসদ হাজি মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সাবেক প্রতিমন্ত্রী সতীশ চন্দ্র রায়, বঙ্গবন্ধু একাডেমীর সভাপতি মোজাম্মেল হোসেন প্রমুখ।