সময় টিভির ঈদ আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবাদভিত্তিক চ্যানেল হলেও এবার ঈদে সময় টিভি চার দিনের অনুষ্ঠান প্রচার করবে। ‘পাঁচ তারা রান্নাঘর’ অনুষ্ঠানটি প্রচারিত হবে বেলা দেড়টায়। এ অনুষ্ঠানে ঈদের দিন থাকছে হোটেল রিজেন্সি, মঙ্গলবার রূপসী বাংলা, বুধবার ওয়েস্টইন ও বৃহস্পতিবার সোনারগাঁও। বিকেল সাড়ে তিনটায় থাকবে ‘তাঁর সাথে’। এই অনুষ্ঠানে ঈদের দিন থাকবেন সোহেল রানা, মঙ্গলবার ফাতেমা তুজ্ জোহরা, বুধবার আল মাহমুদ ও বৃহস্পতিবার কবরী। সন্ধ্যা সাড়ে পাঁচটায় থাকছে ‘সিনেমার কথা’। ঈদের দিন থাকছে রোমান্স, মঙ্গলবার অ্যাকশন, বুধবার মিউজিক ও বৃহস্পতিবার স্পেশাল ইফেক্ট। রাত আটটা ১০ মিনিটে প্রচারিত হবে ‘কথায় কথায়’। এই অনুষ্ঠানে একজন জ্যেষ্ঠ খ্যাতিমান ব্যক্তিত্বের সাক্ষাৎকার নেবেন একই অঙ্গনের আরেকজন খ্যাতিমান ব্যক্তিত্ব। ঈদের দিন প্রচারিত হবে সৈয়দ শামসুল হকের সাক্ষাৎকার। নিয়েছেন আনিসুল হক। মঙ্গলবার প্রচারিত হবে নাসির উদ্দিন ইউসুফের সাক্ষাৎকার। নিয়েছেন নূরুল আলম আতিক।রাত ১০টা ১০ মিনিটে থাকছে ‘ঈদ আয়োজন’। ঈদের দিন থাকবে ‘জনতার সংবাদ’। এখানে জাতীয় সংসদের সংসদ সদস্যরা নিজেরাই প্রতিবেদক ও সংবাদ পাঠক। মঙ্গলবার ‘ফেসবুক’ বিষয়ে সংসদ সদস্যদের অংশগ্রহণে থাকবে ‘রম্য বিতর্ক’। বুধবার ‘আনন্দ আড্ডা’। আর বৃহস্পতিবার ক্যাথরিন মাসুদের সাক্ষাৎকার নিয়ে ‘তারেক মাসুদের স্বপ্নকথা’। সাক্ষাৎকারটি নিয়েছেন মোরশেদুল ইসলাম