সময় ফুরিয়ে যাচ্ছে, কাজ করুন: সোনিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সময় ফুরিয়ে যাচ্ছে, কাজেই কাজ করুন। জনগণকে দেওয়া অঙ্গীকার পূরণ করুন।’ ভারতের ক্ষমতাসীন জোট সংযুক্ত প্রগতিশীল মোর্চার (ইউপিএ) নেতা-কর্মীদের প্রতি এই আহ্বান জানিয়েছেন কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী। গতকাল মঙ্গলবার ইউপিএর তিন বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সরকারি বাসভবনে এক নৈশভোজে জোটের নেতা-কর্মীদের দায়িত্ব সম্পর্কে সচেতন করেন তিনি। আজ টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত খবরে এ তথ্য জানানো হয়।অনুষ্ঠানে মনমোহন সিং বলেন, দুর্নীতির বিষয়ে ক্ষুব্ধ ও হতাশ ভারতের মানুষ। তিনি অকপটে স্বীকার করেন, দেশের প্রতিটি ক্ষেত্রে দুর্নীতি সরকারের সুনাম খর্ব করছে। সরকার এ ব্যাপারে আন্তরিকতার সঙ্গে কাজ করছে বলে জনগণকে আশ্বস্ত করেছেন তিনি। মনমোহনের এই বক্তব্যের পর সোনিয়া গান্ধী তাঁর দল ও শরিক দলের নেতা-কর্মীদের দায়িত্ব সম্পর্কে সচেতন করেন।দলের কার্যক্রমকে সামনে রেখে সোনিয়া বলেন, ভারতীয় জনগণের কাছ থেকে নতুন করে সমর্থন পাওয়ার ক্ষেত্রে আর মাত্র দুই বছর বাকি।