সময় ব্যবস্থাপনা ঠিকমতো করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এটি আসলে নির্ভর করে আগ্রহের তীব্রতার ওপর। চাইলেই বই পড়া, লেখালেখির অভ্যাস জিইয়ে রাখা সম্ভব। গৃহিণী, কর্মজীবী—পেশা যা-ই হোক না কেন, সময় ব্যবস্থাপনা ঠিকমতো করতে হবে। তাহলে নিজের জন্য সময় পাওয়া সম্ভব। ঘুমানোর আগে যেকোনো বইয়ের দুই পাতা পড়তে পারেন। সন্তানকে পড়তে বসিয়ে নিজেও একটা বই হাতে নিতে পারেন। এসব চর্চার বিষয়। অনেকে দীর্ঘক্ষণ ধরে টেলিভিশনে ধারাবাহিক দেখেন। তা না করে সেই সময়ে বই পড়া যেতে পারে। মনের আকুতি প্রকাশের জন্য নিজেকেই উদ্যোগ নিতে হবে। মা-বাবার বই পড়ার অভ্যাস থাকলে সন্তানেরাও বই পড়বে। এসব আমার ব্যক্তিগত উপলব্ধি।