সময়মতো ব্যবস্থা নিতে পারেনি পেন্টাগন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ার বেনগাজিতে মার্কিন কনস্যুলেটে হামলার এক ঘণ্টা পর সে সম্পর্কে জানতে পেরেছিল পেন্টাগন। কিন্তু পেন্টাগনের ইউরোপীয় সদর দপ্তর থেকে সময়মতো ব্যবস্থা নেওয়া সম্ভব না হওয়ায় মার্কিন রাষ্ট্রদূতকে বাঁচানো সম্ভব হয়নি। রয়টার্সে প্রকাশিত খবরে পেন্টাগনের জ্যেষ্ঠ প্রতিরক্ষাবিষয়ক কর্মকর্তারা বলেন, হামলা শুরুর পর সেনা, নৌ ও বিশেষ বাহিনীর একটি দলকে বেনগাজিতে পাঠানোর জন্য প্রস্তুত করা হয়। কিন্তু সময়মতো বিমানের বন্দোবস্ত না হওয়ায় তা সম্ভব হয়নি। ইউরোপীয় সদর দপ্তর থেকে পরিচালিত মার্কিন সেনাবাহিনীর আফ্রিকান ইউনিট ঘটনার ঠিক ১৭ মিনিট পর চালকবিহীন একটি নজরদারি বিমান (ড্রোন) ঘটনাস্থলে পাঠায়। কিন্তু সেটি পৌঁছাতে প্রায় এক ঘণ্টা সময় লাগে। এরই মধ্যে মার্কিন রাষ্ট্রদূত নিহত হন। এ ছাড়া প্রতিরক্ষা বিভাগ হামলা শুরুর ৫০ মিনিট পর এ সম্পর্কে জানতে পারে। প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেট্টা তখন হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে বৈঠক করছিলেন; তাই খবরটি তাঁকে জানাতে কিছুটা দেরি হয়। গত ১১ সেপ্টেম্বর লিবিয়ার বেনগাজিতে মার্কিন কনস্যুলেটে হামলা হয়। এতে লিবিয়ায় নিযুক্ত এক মার্কিন রাষ্ট্রদূত নিহত হন।