সময়মতো সাখাওয়াতকে ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্র সময়মতো ভিসা না দেওয়ায় সে দেশের একটি সম্মেলনে যেতে পারেননি নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন। ‘ওরাকল ওপেন ওয়ার্ল্ড বিশ্ব সম্মেলন ২০১১’ শিরোনামের এ সম্মেলন ২ থেকে ৬ অক্টোবর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয়। ২ অক্টোবর সাখাওয়াতকে ভিসা দেওয়া হয়। আজ রোববার নির্বাচন কমিশন এক প্রেসবিজ্ঞপ্তিতে এ কথা জানায়।বাংলাদেশের ছবিযুক্ত যে নয় কোটি ভোটার রয়েছে, তার ডেটাবেস তৈরি করেছে ওরাকল। কীভাবে সংশ্লিষ্ট ডেটাবেস দক্ষতার সঙ্গে সংরক্ষণ করা যাবে, তা নিয়েই ওরাকল আয়োজন করে ওপেন ওয়ার্ল্ড সম্মেলন। তাই এ সম্মেলনে নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেনকে আমন্ত্রণ জানানো হয়েছিল।প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ করার পরই ঢাকার মার্কিন দূতাবাসে গত মাসের ১৪ সেপ্টেম্বর সাখাওয়াত হোসেন তাঁর ভিসার আবেদন জমা দেন। এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে মৌখিকভাবে জানানো হয়। কিন্তু সময়মতো নির্বাচন কমিশনারকে ভিসা দেয়নি দূতাবাস। ২ অক্টোবর তাঁকে ভিসা দেওয়া হয়। ইউএনবি।