প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরীক্ষার্থীদের দাবির মুখে আগামী ১ এপ্রিল শুরু হওয়া এইচএসসি পরীক্ষার সময়সূচি আংশিক সংশোধন করা হয়েছে। আগের সময়সূচির ২২ ও ২৪ এপ্রিলের গণিত (তত্ত্বীয়) প্রথম ও দ্বিতীয় পত্রসহ কয়েকটি পরীক্ষা পরিবর্তন করে যথাক্রমে ১৭ ও ২০ মে পুনর্নির্ধারণ করা হয়েছে। আর এই দুই দিনের পরীক্ষা হবে ২২ ও ২৪ এপ্রিল। ঢাকা বোর্ডের চেয়ারম্যান ফাহিমা খাতুন প্রথম আলোকে এসব তথ্য জানান। সংশোধিত সময়সূচি www.dhakaeducationboard.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।