সরকার আইনের শাসন ও সন্ত্রাস দমনে অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার আইনের শাসন ও ন্যায়বিচার এবং সব ধরনের সন্ত্রাস ও চরমপন্থা দমনে অঙ্গীকারবদ্ধ। আজ বুধবার জাপানের নিউ ওতানি হোটেলে জাপান-বাংলাদেশ পার্লামেন্টারি লীগের এক সমাবেশে ভাষণে প্রধানমন্ত্রী এ কথা বলেন। প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমরা ধর্মনিরপেক্ষতা সমর্থন করি। সঙ্গত কারণে আমরা বহুত্ববাদ ও সাংস্কৃতিক বৈচিত্র্যেও বিশ্বাসী।’শেখ হাসিনা বলেন, বাংলাদেশ সরকার বিচার বিভাগকে শাসন বিভাগ থেকে পৃথক করেছে। এ ছাড়া গণতান্ত্রিক নীতি ও মূল্যবোধের প্রতি এ সরকারের রয়েছে দৃঢ় সমর্থন। তিনি বলেন, ব্যাস্টিক অর্থনৈতিক ভিত্তি মজবুত হওয়ার কারণে ধীরে ধীরে বাংলাদেশে বিনিয়োগ পরিস্থিতির উন্নয়ন ঘটছে এবং এটি স্থিতিশীল ও একটি আধুনিক সমাজ রাষ্ট্রে পরিণত হচ্ছে।প্রধানমন্ত্রী আরও বলেন, ‘জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জাপানের স্থায়ী সদস্যপদ লাভে বাংলাদেশ সমর্থন দেবে।’ তিনি আশা প্রকাশ করেন, ক্রমবর্ধমান সম্পর্ক ও উদার বাজারনীতির কারণে জাপান বাংলাদেশে তার ব্যবসা সম্প্রসারণে এগিয়ে আসবে।জাপান-বাংলাদেশ পার্লামেন্টারি লীগের প্রেসিডেন্ট তারো আসোও অনুষ্ঠানে বক্তব্য দেন।অর্থমন্ত্রী এ এম এ মুহিত, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, প্রধানমন্ত্রীর উপদেষ্টা আলাউদ্দিন আহমেদ ও মশিউর রহমান, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, মুখ্য সচিব এম এ করিম, পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস ও প্রেস সচিব আবুল কালাম আজাদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।—বাসস