সরকার আবোল-তাবোল বকছে: নজরুল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির রোডমার্চের উত্তরাঞ্চলীয় প্রধান সমন্বয়কারী নজরুল ইসলাম খান বলেছেন, বিরোধী দলের রোডমার্চের সাফল্য দেখে সরকার আবোল-তাবোল বকছে। তিনি বলেন, উত্তরাঞ্চলের রোডমার্চের প্রস্তুতি খুবই ভালো। সিলেটের রোডমার্চে যেমন জনস্রোত দেখা গিয়েছিল, উত্তরাঞ্চলেও তেমনটাই হবে।আজ সোমবার বেলা আড়াইটার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক আলোচনা সভায় নজরুল ইসলাম খান এসব কথা বলেন।বিএনপির নেতা নজরুল ইসলাম খান বলেন, বিএনপির রোডমার্চ www.bnplive.com ওয়েবসাইটে সরাসরি দেখা যেত। কিন্তু সরকার সেই ওয়েবসাইটের সম্প্রচারেও বাধা দিচ্ছে। তবে বিএনপি রোডমার্চ শান্তিপূর্ণভাবে পালন করবে বলে জানান তিনি।কাল মঙ্গলবার রাজশাহীতে বিএনপির রোডমার্চ অনুষ্ঠিত হবে। এ ছাড়া চট্টগ্রাম, রংপুর ও খুলনা অভিমুখেও রোডমার্চ হবে।