সরকার আমাকে হেয় করার চেষ্টা চালাচ্ছে: এল বারাদি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জতিসংঘের সাবেক পারমাণবিক পর্যবেক্ষক মোহাম্মদ এল বারাদি অভিযোগ করেছেন, তাঁকে হেয় করার জন্য তাঁর মেয়ের সাঁতারের পোশাকপরা ছবি ফেসবুক থেকে নিয়ে প্রকাশ করা হয়েছে।মিশরের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য প্রার্থী এল বারাদি বলেন, হোসনি মোবারকের সরকার তাঁর বিরুদ্ধে মানহানিকর প্রচারণা চালাচ্ছে।মিশরের কিছু সংবাদপত্র এল বারাদির মেয়ে লায়লার সাঁতারের পোশাকপরা ছবি এবং মদ পরিবেশন করা একটি অনুষ্ঠানের ছবি ছাপিয়েছে। ছবিগুলো লায়লার ফেসবুক থেকে নিয়ে ‘এল বারাদি পরিবারের গোপন বিষয়’ নামে ফেসবুকেই পোস্ট করা হয়েছে।এল বারাদি এ বিষয়ে মন্তব্য করতে গিয়ে বলেন, ‘এ ঘটনা প্রমাণ করে আমাদের পরিবর্তনের দাবি কত জরুরি। গণতন্ত্র ও সংস্কারের মাধ্যমেই এই পরিবর্তন সম্ভব।’পিটিআই