সরকার এক লাখ টন গম কিনছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাদ্যের মজুদ বৃদ্ধি করতে এক লাখ টন গম কিনছে সরকার। সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এক বৈঠকে আজ সোমবার এক লাখ টন গম আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ১৬২ কোটি টাকা। এর ৬০ শতাংশ আসবে চট্টগ্রাম বন্দরের মাধ্যমে আর বাকি ৪০ শতাংশ আসবে মংলা বন্দর দিয়ে।এ ছাড়া কমিটির বৈঠকে নতুন শহর পূর্বাচল প্রকল্পের কুড়িলে উড়ালপথ (ফ্লাইওভার) নির্মাণে একটি দরপত্র আহ্বানের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ১৫৩ কোটি টাকা।অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভা সম্মেলন কক্ষে কমিটির এ বৈঠক হয়। বর্তমান সরকারের সময়ে এই কমিটির এটি চতুর্থ বৈঠক।বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব মো. নুরুল করিম সাংবাদিকদের এসব কথা জানান।