সরকার ও ইসি সাজানো ফলাফল ঘোষণার ষড়যন্ত্র করছে: দেলোয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন দাবি করেছেন, ভোলা-৩ আসনের উপনির্বাচনে নিশ্চিত পরাজয় জেনে সরকার ও নির্বাচন কমিশন (ইসি) যৌথভাবে একটি প্রহসনের নাটক মঞ্চস্থ করতে যাচ্ছে। তারা সাজানো ফলাফল ঘোষণা করার ষড়যন্ত্র করছে।আজ শুক্রবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব এ দাবি করেন। তিনি বলেন, সরকার ও নির্বাচন কমিশনের এ ধরনের তত্পরতার পরিণতি ভালো হবে না। খোন্দকার দেলোয়ার অভিযোগ করেন, ভোলায় সরকার এমন পরিবেশ সৃষ্টি করেছে যে কারচুপি করে হলেও তারা দেখাতে চায় তাদের প্রতি জনসমর্থন আছে। তারা সেখানে মাইক দিয়ে ভোটারদের ধানের শীষে ভোট দিলে কেন্দ্রে আসার প্রয়োজন নাই—এ ধরনের প্রচারণা চালাচ্ছে। আওয়ামী লীগের সন্ত্রাসীরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়েও ভয় দেখাচ্ছে বলেও তাঁর অভিযোগ।বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, রফিকুল ইসলাম মিয়া, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, দপ্তর সম্পাদক রিজভী আহমেদ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।