সরকার ও বিদেশি বাহিনীর ওপর তালেবানের হামলার ঘোষণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তালেবান বিদেশি বাহিনী ও আফগানিস্তানের সরকারি কর্মকর্তাদের ওপর নতুন করে হামলা চালানোর ঘোষণা দিয়েছে। আজ শনিবার তালেবানের এক বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয় বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।ওই বিবৃতিতে তালেবান জানায়, দেশের সব অংশে দখলদার বাহিনী, আফগান নিরাপত্তা বাহিনী, সরকারি কর্মকর্তা, সামরিক ঘাঁটি, বিমান ঘাঁটি, অস্ত্র ও বিদেশিদের বহনকারী গাড়িবহর এবং জনসমাগমস্থল লক্ষ্য করে ‘বদর’ নামের এ হামলা বা লড়াই চলবে। বিবৃতিতে বেসামরিক আফগানদের হামলার লক্ষ্য বস্তুগুলো এড়িয়ে চলার জন্যও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।দেশটির ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা ও পশ্চিমা কূটনীতিকেরা আগামী সপ্তাহে জঙ্গি হামলার আশঙ্কা করার দুই দিন পর তালেবান এ ঘোষণা দিল।