সরকার ও বিরোধী দলকে আলোচনায় বসতে ইউরোপীয় ইউনিয়নের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংঘাতময় রাজনৈতিক পরিস্থিতির কারণে বাংলাদেশের সম্ভাবনাগুলো নষ্ট হচ্ছে। সরকার ও বিরোধী দলের মধ্যে যে মতপার্থক্য রয়েছে, তা দূর করতে তাদের আলোচনায় বসা উচিত।আজ বৃহস্পতিবার ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের বিদায়ী রাষ্ট্রদূত স্টিফেন ফ্রোয়েন রিপোটার্স ইউনিটিতে ‘মিট দ্যা রিপোর্টার্স’ অনুষ্ঠানে এ মন্তব্য করেন। ডিআরইউ মিলনায়তনে অনুষ্ঠিত সভাটি পরিচালনা করেন সংগঠনের সভাপতি শামীম আহমেদ। বাংলাদেশে সংঘাতময় রাজনৈতিক পরিস্থিতির এড়াতে দুপক্ষকে আলোচনায় বসার জন্য সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস তিনি দিয়েছেন।