সরকার কৃষি ও স্বাস্থ্য বিমা চালুর পরিকল্পনা করছে: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কৃষি ও স্বাস্থ্য বিমা চালুর বিষয়ে সক্রিয় চিন্তা-ভাবনা করছে সরকার।আজ রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শেখ কবির হোসেনের নেতৃত্বে অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির সদস্যরা শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত্ করতে গেলে তিনি এ কথা বলেন।পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ কথা জানান।শেখ হাসিনা বলেন, স্বাস্থ্য ও কৃষি বিমা চালু হলে কৃষক ও দেশের জনগণ উপকৃত হবে। এই উদ্যোগ সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নেও সহায়ক হবে।দরিদ্র জনগণের ভাগ্য নিয়ে যারা ছিনিমিনি খেলছে, তাদের সতর্ক করে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, কেউ কেউ দারিদ্র্য বিমোচনের নামে নিজেদের ভাগ্য পরিবর্তন করলেও জনগণের কোনো লাভ হয় না।প্রধানমন্ত্রী আরও বলেন, দেশে প্রায়ই কর মওকুফ করার দাবি করা হয়। বর্তমান সরকার কখনোই কাউকে অহেতুক কর মওকুফ করবে না। দেশের স্বার্থে সবাইকে কর দিতে হবে। তবে সরকার এ ব্যাপারে কঠোর হওয়ার পরিবর্তে জনগণকে উদ্বুদ্ধ করবে।এ সময় প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এম এ করিম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহেদুজ্জামান ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন। বাসস।