সরকার কোপেনহেগেনে সমস্যাগুলো ঠিকভাবে তুলে ধরতে পারেনি: খালেদা
বিরোধীদলীয় নেত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া কোপেনহেগেন সম্মেলন ব্যর্থ হয়েছে দাবি করে বলেছেন, সেখানে বাংলাদেশের বর্তমান সরকার সমস্যাগুলো ঠিকভাবে তুলে ধরতে পারেনি। তাই জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে বাংলাদেশ কিছুই পায়নি। তিনি আজ সোমবার ওসমানী স্মৃতি মিলনায়তনে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক (বিইএন) আয়োজিত আন্তর্জাতিক বাংলাদেশ পরিবেশ সম্মেলন-২০১০-এর সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন।খালেদা জিয়া বলেন, পরিবেশ বিষয়ে কোনো দলীয় এজেন্ডা নয়। এটি জাতীয় অস্তিত্বের সঙ্গে জড়িত। তাই এ ব্যাপারে মতৈক্য গড়ে তুলতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান। এ কাজে তাঁর দলের পক্ষ থেকে সরকারকে সহযোগিতার আশ্বাসও তিনি দেন।খালেদা জিয়া অভিযোগ করে বলেন, ‘উন্নত দেশগুলোর কার্বন নিঃসরণে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। এদিকে আমাদের প্রতিবেশী একটি শক্তিশালী রাষ্ট্র নদীপ্রবাহে আগ্রাসন চালাচ্ছে। আমাদের বঞ্চিত করা হচ্ছে পানির ন্যায্য হিস্যা থেকে।’