সরকার খুলনা ও বরিশালে ব্যাপক কারচুপি করেছে: মোশাররফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, রাজশাহী ও রংপুর বিভাগের জনগণ নির্বাচনের মাধ্যমে সরকারকে জবাব দিয়েছে। এই পরাজয় মেনে নিতে না পেরে তারা বরিশাল ও খুলনা বিভাগের নির্বাচনে সরকার ব্যাপক কারচুপি করেছে। সেখানে প্রশাসনকে প্রভাবিত করার মাধ্যমে জোরপূর্বক কেন্দ্র দখল করে গণরায় পাল্টে দেওয়া হয়েছে। ঢাকা, সিলেট ও চট্টগ্রাম বিভাগের পৌর নির্বাচনের রায় এভাবে ক্ষমতার জোরে পাল্টে দেওয়া হলে সমুচিত জবাব দেওয়া হবে।আজ শনিবার রাজধানীর মুক্তাঙ্গনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে খন্দকার মোশাররফ এ কথা বলেন। বিএনপির নেতা ও ঢাকা সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর চৌধুরী আলমের সন্ধান চেয়ে মহানগর বিএনপি এই সমাবেশের আয়োজন করে।খন্দকার মোশাররফ বলেন, ২০০ দিনেও চৌধুরী আলমের সন্ধান দিতে না পেরে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থতার পরিচয় দিয়েছেন। এ ঘটনায় পুলিশ সাধারণ ডায়েরি (জিডি) করলেও সরকার কোনো পদক্ষেপ নেয়নি। অথচ আওয়ামী লীগের এক ওয়ার্ড নেতা খুন হওয়ার পর দুই পুলিশকে বরখাস্ত করা হয়েছে। এর মাধ্যমে প্রমাণিত হয়, বর্তমান সরকার জনগণের নয়, আওয়ামী লীগের।সাদেক হোসেন খোকার সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া বলেন, আওয়ামী লীগ ছয় হাজার ৭০০ অপরাধীকে ছেড়ে দিয়েছে। তাদের কারণে প্রতিদিনই চার থেকে ছয়টি করে খুন হচ্ছে।