সরকার গঠনে লিবারেলদের সাহায্য চেয়েছেন ক্যামেরন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটেনের কনজারভেটিভ পার্টির প্রধান ডেভিড ক্যামেরন লিবারেল ডেমোক্র্যাট পার্টির সঙ্গে কোয়ালিশন সরকার গঠনের প্রস্তাব দিয়েছেন। ক্যামেরন বলেন, তাঁর প্রস্তাবটি প্রকৃত অর্থে খুবই খোলামেলা ও সমন্বিত। কনজারভেটিভ দল ৩০৬টি আসন পেয়েছে। তবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ৩২৬টি আসন, যা কোনো দলই পায়নি। ৬৫০টির মধ্যে এখন পর্যন্ত ৬৪৯টি আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে কনজারভেটিভ দল ৩০৬টি, লেবার পার্টি ২৫৮টি এবং লিবারেল ডেমোক্র্যাটস ৫৭টি আসন পেয়েছে। অন্যান্য দল পেয়েছে বাকি ২৮টি আসন। লেবার পার্টির নেতা গর্ডন ব্রাউনও লিবারেল ডেমোক্র্যাটদের সঙ্গে সরকার গঠনে ইচ্ছুক। অতীতের প্রথা অনুযায়ী ঝুলন্ত পার্লামেন্ট হলে বর্তমান প্রধানমন্ত্রী ব্রাউন সরকার গঠনের সুযোগ পাওয়ার কথা। ডেভিড ক্যামেরন বলেছেন, গর্ডন ব্রাউন নির্বাচনে তাঁর সরকারপ্রধান হওয়ার ম্যান্ডেট হারিয়েছেন। এদিকে লিবারেল ডেমোক্র্যাট দলের নেতা মনে করেন যেহেতু কনজারভেটিভ পার্টি বেশি আসন ও ভোট পেয়েছে তাই সরকার গঠনের সুযোগ তাদেরই পাওয়া উচিত।গতকাল বৃহস্পতিবার ব্রিটেনের সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ হয়। বিবিসি