সরকার জঙ্গিবাদ নির্মূলে বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, বর্তমান সরকার নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশপরিচালনার শুরু থেকেই জঙ্গিবাদ নির্মূলে কাজ করে যাচ্ছে। সবার সহযোগিতা পেলে বাংলাদেশ থেকে জঙ্গিবাদ নির্মূল করা সম্ভব। সরকার জঙ্গিবাদ নির্মূলে বদ্ধপরিকর।আজ শনিবার দুপুরে ময়মনসিংহের ভালুকা উপজেলার ধলিয়া বহুলী উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংসদ এম আমান উল্যাহ, কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক শাহ মো. আশরাফুল হক, উপজেলা চেয়ারম্যান কাজিম উদ্দিন আহম্মেদ প্রমুখ।