সরকার ঢাকাকে নিষিদ্ধ নগরে পরিণত করেছে: নজরুল ইসলাম খান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সরকার ঢাকা শহরকে নিষিদ্ধ নগরে পরিণত করেছে। আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। আগামী ১২ মার্চের কর্মসূচিকে সামনে রেখে ইসলামী ছাত্র মোর্চা এ আলোচনার আয়োজন করে।প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম খান বলেন, ‘সরকার হোটেল, কমিউনিটি সেন্টারে লোকজন থাকতে দিচ্ছে না। অপরিচিত কাউকে দেখলে পুলিশে দিতে বলছে। এটা দুঃখজনক। ঢাকা কারো নিজস্ব সম্পত্তি নয়।’নজরুল ইসলাম খান অভিযোগ করেন, ১২ মার্চের কর্মসূচিতে লোকজন আসতে সরকার বাধা দিচ্ছে। ঢাকার বাইরে বাস ভাড়া করতে গেলে বাস পাওয়া যাচ্ছে না। সরকার থেকে হুমকি দেওয়া হয়েছে, কর্মসূচিতে বাস গেলে লাইসেন্স বাতিল করা হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, সরকার আন্দোলন, সংগ্রাম ও জনগণকে ভয় পায়। নৈতিক অধিকার হারিয়ে ফেললে সরকার ভীত হয়। ভীতসন্ত্রস্ত সরকার বেশিদিন ক্ষমতায় থাকতে পারে না।অনুষ্ঠানে ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রমুখ আলোচনায় অংশ নেন।